Events
Events
Events

Friday 12 AM to 11:59 PM
ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর এক ঝাক শিক্ষার্থীদের নিয়ে, বার্ষিক আনন্দ ভ্রমনের জন্য আমরা চট্টগ্রামের বিভিন্ন পাহাড়, নয়নাভিরাম ঝর্ণা, উত্তাল সমুদসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোক করার জন্য ঢাকা থেকে বৃহস্পতিবার রাত ৮ টায় রওয়ানা হই, শুক্রবার সারাদিন ঘুড়াঘুরি শেষে সন্ধায় ঢাকার উদ্যেশে রওয়ানা হয়ে রাত ১২ টার মধ্যে চলে আসি, আমরা প্রতি বছরই এরকম ১ দিনের টুর দিয়ে থাকি যেন শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেকে রিফ্রেশ করা ও নিজের দেশের সৌন্দর্য উপভোগ করতে পারে।
Location:পাহাড়, ঝর্ণা, সমুদ্র, চট্টগ্রাম

Friday 3 PM to 6 PM
কৃতিশিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও মেধাতালিকায় উত্তীর্ণদের মাঝে ক্রেস্ট বিতরন করেছেন ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। গতকাল আশুলিয়ার এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিশিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা জেলার কোর্স কো-অর্ডিনেটর সুকুমার চন্দ্র শীল। ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মাওলানা মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজী হাসান মিয়া মডেল হাইস্কুল এর পরিচারক এইচ.এম. রওনাকুল ইসলাম রনি, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষক আব্দুল মজিদ, ওয়ার্ল্ড আইটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মুহাম্মদ আমিনুর রহমান, ডা. মুফতী মুহিব্বুল্লাহ রাহমানী, হারুন অর রশিদ, শাহিন আলম প্রমুখ। ইকরা মডেল মাদরাসার পরিচালক ওমর ফারুক সাইফির দোয়ার মাধ্যমে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন ঘরে ঘরে কম্পিউটার। কিন্তু সঠিক কাজে ব্যবহার না করায় অনেকেই লাইনচুত হয়ে বেকারত্বে ভূগছে। ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কর্মসংস্থান ও আত্মকর্মী তৈরীর ক্ষেত্রকে বেছে নিয়ে সমাজে আইটি সেক্টরে জনশক্তি বৃদ্ধি করছে।
Location:সুইডেন বাংলাদেশ ক্রিয়েটিভ স্কুল প্রাঙ্গন, পল্লীবিদ্যুৎ, সাভার, ঢাকা।